ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

  • সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

দৈনিক ভোরের কাগজের বড়লেখা উপজেলা প্রতিনিধি ও বড়লেখা প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক মিজানুর রহমান (৫০) আর নেই। রোববার বিকেল পৌনে তিনটায় সিলেটে বোনের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভোগছিলেন।

Manual3 Ad Code

সাংবাদিক মিজানুর রহমান বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের ছেগা গ্রামের মৃত মনোহর আলীর তৃতীয় ছেলে। রোববার রাত সোয়া ন’টায় গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

Manual1 Ad Code

এদিকে সাংবাদিক মিজানুর রহমানের মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি খুলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রব, সিনিয়র সাংবাদিক লিটন শরীফ, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, দপ্তর সম্পাদক এজে লাভলু-সহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!