কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

  • সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া :: ​
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের আগামী ৭ফেব্রুয়ারি আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমাবেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সমাবেশস্থল পরিদর্শণ করেছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন।
​পরিদর্শণকালে পুলিশ সুপার সমাবেশের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
​মাঠ পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী এবং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম।
​এছাড়াও উপস্থিত ছিলেন, ​সাবেক উপজেলা আমীর খন্দকার আব্দুস সোবহান, ​নায়েবে আমীর মোঃ জাকির হোসেন, ​মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মোঃ আলাউদ্দিন, ​শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার  প্রমুখ।
ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমীরে জামায়াতের এই আগমনকে ঘিরে কুলাউড়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে স্থানীয় জামায়াত ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!