বড়লেখায় ব্যবসায়ী ও তার স্বজনদের মামলা দিয়ে হয়রানির অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় ব্যবসায়ী ও তার স্বজনদের মামলা দিয়ে হয়রানির অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

  • শুক্রবার, ২৬ মে, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা রিপোর্ট ::

বড়লেখায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠেছে। উপজেলার তালিমপুর গ্রামবাসী ব্যবসায়ী তার স্বজনদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা দাবী করে তা প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

Manual6 Ad Code

উপজেলার তালিমপুর বড় মসজিদের সামনে মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কে গ্রামের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুনাম উদ্দিন সুনাই, তালিমপুর গ্রামের মুরব্বি হাজী আনোয়ার উদ্দিন, সাবেক সেনা কর্মকর্তা গিয়াস উদ্দিন, মুরব্বি নজরুল ইসলাম হীরা, আব্দুল হাফিজ হাবি প্রমুখ।

Manual2 Ad Code

বক্তারা বলেন, ‘একটি সালিশ বিচারে এক পক্ষে ছিলেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও অপরপক্ষে ছিলেন আব্দুল কাদির। বিচার চলাকালে আব্দুল কাদির হঠাৎ জাহাঙ্গির আলমের ওপর চড়াও হন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল কাদির জাহাঙ্গির আলমের ওপর হামলা চালান। এতে জাহাঙ্গির আহত হন। পরে স্থানীয় লোকজন জাহাঙ্গিরকে সেখান থেকে সরিয়ে নেন। এর কিছুক্ষণ পর আব্দুল কাদির নিজেই নিজের ঘরে ভাঙচুর চালিয়ে পুলিশকে জানান তার বাড়িতে হামলা হয়েছে। এ ঘটনায় তিনি জাহাঙ্গীর ও তার পরিবারের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করেছেন। আমরা এলাকাবাসি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি তদন্তপূর্বক জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যদের ওপর থেকে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!