কমলগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত

  • বুধবার, ৩১ মে, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে দি ফ্রিড হলোস ফাউন্ডেশন, অস্ট্রেলিয়া এর সহযোগিতায় ও মবশি^র আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের আয়োজনে বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। বুধবার (৩১ মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার আলীনগর ইউনিয়নের মবশির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত চক্ষু শিবিরে বিএনএসবি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজার এর বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেন। চক্ষু শিবিরে প্রায় ৭’শ জন চক্ষু রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়। এসময় প্রায় ১শত বাচাইকৃত ছানীপড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য প্রেরণ করা হয়।

Manual4 Ad Code

দিনব্যাপী বিনামূল্যে অনুষ্ঠিত চক্ষুশিবির পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়োন, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মবশি^র আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা, লেখক-গবেষক আহমদ সিরাজ ও ট্রাস্ট্রের ভারপ্রাপ্ত সভাপতি শামসুজ্জামান চৌধুরী রাহেল জানান, দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষু শিবিরে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীসহ শিক্ষার্থীরা তাদের চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে চশমা এবং ঔষধপত্র সংগ্রহ করে। এছাড়া সর্বোচ্চ সংখ্যক রোগীকে অপারেশনের জন্য চিহ্নিত করে হাসপাতালে প্রেরণ করা হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!