কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার একযুগ পূর্তি ও গুণীজন সন্মাননা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার একযুগ পূর্তি ও গুণীজন সন্মাননা প্রদান

  • বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: তৃণমূল সাংবাদিকতার অঙ্গিকার নিয়ে পিন্টু দেবনাথের সম্পাদনায় ও প্রকাশনায় “কমলকুঁড়ি” পত্রিকার একযুগ পূর্তি ও ১৩ তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনাসভা, গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৩১ মে) রাত ৮ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পাক্ষিক কমলকুঁড়ি পরিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। এ সময় কমলগঞ্জের ৪ গুনী ব্যক্তিকে কমলকুঁড়ি পদকে ভুষিত করা হয়। এবারের পদক প্রাপ্তরা হলেন মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, সমাজসেবায় ইমতিয়াজ আহমেদ বুলবুল, গবেষণায় আহমদ সিরাজ ও সাংবাদিকতায় মুজিবুর রহমান রঞ্জু।

Manual7 Ad Code

কমলকুঁড়ি পত্রিকার উপদেষ্টা ও প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সাংবাদিক মুহিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক এডভোকেট মো: সানোয়ার হোসেন। অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, সহকারি অধ্যাপক সেলিম আহমেদ চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্কাউট সম্পাদক মোশাহীদ আলী প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান অনুভুতি ব্যক্ত করে বলেন, কমলকুঁড়ি আজ আমাকে যে সম্মাননা দিয়েছে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করলাম। এজন্য সম্পাদকসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন ও পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!