ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে কমলগঞ্জে বেলা’র প্রচারাভিযান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে কমলগঞ্জে বেলা’র প্রচারাভিযান

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual6 Ad Code

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সিলেট অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের সাথে সচেতনতামুলক প্রচারাভিযান করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার স্কুল এন্ড কলেজের দশম ও একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে এই প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জের পতনউষার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদের সভাপতিত্বে শিক্ষার্থীদের সাথে প্রচারাভিযান অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা আক্তার। বেলা সিলেট অফিসের স্টাফ সাফায়েতউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পতনউষার ইউনিয়ন পরিষদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তোয়াবুর রহমান তবারক, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিয়নের সভাপতি ও বেলা নেটওয়ার্ক মেম্বার নূরুল মোহাইমীন মিল্টন, শিক্ষক জমসেদ আলী, সুহিত দেবরায়, সাংবাদিক জয়নাল আবেদীন, স্থানীয় সমাজকর্মী আনোয়ার খান প্রমুখ।

সভার শুরুতে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সামনে ভিডিও চিত্র তুলে ধরা হয়। বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা আক্তার বলেন, আমাদের ব্যবহৃত প্লাস্টিক ফেলে দেওয়ার পর এগুলো খাল-বিল, ছড়া ও নদনদীর মধ্যদিয়ে সাগরে পতিত হচ্ছে। আর মাছের খাবার হিসাবে প্লাস্টিক গিলে খাচ্ছে। ফলে মাছের মাধ্যমে মানবদেহে এগুলো প্রবেশ করছে ও শরীরে রোগব্যাধী সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, দেশের আগামীর কর্ণধার শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতনতা সৃষ্টি করার মধ্যদিয়ে প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করার উদ্দেশ্যেই এই প্রচারাভিযান।

Manual4 Ad Code

সভার সভাপতি অধ্যক্ষ ফয়েজ আহমদ বলেন, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে এই প্রচারাভিযান শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতা সৃষ্টি হবে। আমাদের প্লাস্টিক ও পলিথিন সম্পূর্ণরূপে বর্জন করতে হবে এবং সবাইকে এবিষয়ে উৎসাহিত করতে হবে। পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!