কমলগঞ্জে টমটমের ধাক্কায় রঙ মিস্ত্রির মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কমলগঞ্জে টমটমের ধাক্কায় রঙ মিস্ত্রির মৃত্যু

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে টমটমের ধাক্কায় এক রঙ মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার কামুদপুর এলাকা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে রাস্তা দিয়ে হেঁটে আসার সময় কামুদপুর কমিউনিটি ক্লিনিকের সম্মুখে টমটমের ধাক্কায় সুমন মিয়া (৩২) গুরুতর আহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

স্থানীয়রা জানান, সুমন মিয়া একজন রঙ মিস্ত্রি হিসাবে কামুদপুর গ্রামে কাজ করে বাড়ি ফেরার পথে রাস্তা দিয়ে হেঁটে চলার সময় টমটম ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এসময়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাত একটায় নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সুমন মিয়া কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের মন্তাজ আলী ছেলে। হাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য গুলজার আহমেদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

Manual6 Ad Code

এব্যাপারে কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো: মাহফুজুল কবির বলেন, ঘটনা বিষয়ে কেউ অবগত করেনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!