প্লাস্টিক পোড়ানোর ফলে বায়ুদূষণের পরিবেশগত ও আইনগত প্রেক্ষাপট বিষয়ক গোলটেবিল বৈঠক কাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

প্লাস্টিক পোড়ানোর ফলে বায়ুদূষণের পরিবেশগত ও আইনগত প্রেক্ষাপট বিষয়ক গোলটেবিল বৈঠক কাল

  • শনিবার, ৩ জুন, ২০২৩

Manual6 Ad Code

সৈয়দ আমিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি :: প্লাস্টিক পোড়ানোর ফলে বায়ু দূষণের পরিবেশগত এবং আইনগত প্রেক্ষাপট বিষয়ক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কাল।

Manual3 Ad Code

 রোববার (৪ঠা জুন ২০২৩) সকাল ১১টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ও বারসিক-এর যৌথ আয়োজনে এবং বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ), পরিবেশ উদ্যোগ ও সিপিআরডি-এর সহযোগিতায় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ (সিদ্ধেশ্বরী, রমনা) এর অডিটোরিয়ামে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

উক্ত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের  উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. এস এম মনজুরুল হান্নান খান।

Manual3 Ad Code

উক্ত গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত থাকবেন ক্যাপস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক শরিফ জামিল, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশনের প্রেসিডেন্ট শামীম আহমেদ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (রসায়ন) ড. এম সফিউর রহমান, সিপিআরডি-এর প্রধান নির্বাহী মোঃ শামসুদ্দোহা, বারসিক-এর সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, বিএনসিএ-এর সদস্য আব্দুল ওহাব, পরিবেশ উদ্যোগ-এর গবেষণা সমন্বয়ক মো. নাছির আহম্মেদ পাটোয়ারী এবং জলবায়ু কর্মী সোহানুর রহমান সহ অন্যান্য পরিবেশবাদী সংস্থার সদস্যবৃন্দ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!