জয়চন্ডীর বিজয়া বাজারে পথসভায় এমএম শাহীন : সাড়ে ৪ বছরে এমপির মুখ কয়বার দেখেছেন? – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

জয়চন্ডীর বিজয়া বাজারে পথসভায় এমএম শাহীন : সাড়ে ৪ বছরে এমপির মুখ কয়বার দেখেছেন?

  • বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

Manual6 Ad Code
এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার  জয়চন্ডী  ইউনিয়নে বিজয়া বাজার এলাকাবাসীর আয়োজনে সাবেক এমপি এম এম শাহীন’র সমর্থনে এক  পথসভা অনুষ্ঠিত হয়েছে। (০৭ জুন) বুধবার সন্ধ্যার পর বিজয়া বাজার চৌমুহনী চত্ত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়।
 ক্রীড়া সংগঠক আব্দুল গণির  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি  ঠিকানা গ্রুপ অব মিডিয়ার চেয়ারম্যান এমএম শাহীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, জয়বাংলা ধানের শীষ বলে জনগণের সাথে প্রতারণা করে ভোট নিয়ে এমপি সাহেব যে গেলেন, গত সাড়ে ৪ বছরে কয়বার উনার মুখ দেখেছেন? কুলাউড়ায় গত সাড়ে ৪ বছরের কি উন্নয়ন হয়েছে?
পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ তফজ্জুল হোসেন তফই, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান টুটু, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সহ-সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, সদস্য আব্দুল আহাদ, যুবনেতা মেহেদী হাছান খালিক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ওয়ার্ড সদস্য রিংকু বর্ধন, বিশিষ্ট মুরব্বি কলা মিয়া, আখল মিয়া, চান্দু মিয়া, জাবেদ আলী, নূর আলী, বাবুল মিয়া, আতাই মিয়া, উসমান মিয়া, আব্দুল মনাফ প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্র নেতা হাফিজ মুজাহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র নেতা হুমায়ুন রশীদ রাজন, শামীম আহমদ, আশিকুর রহমান আশিক, ফয়েজ আহমদ,মফিজুর রহমান প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!