অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাংবাদিক সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাংবাদিক সম্মেলন

  • মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি::

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাংগঠনিক বিধি লঙন করে মৌলভীবাজার শহরের একটি লাইব্রেরি বই বিক্রি করায় তার বিরুদ্ধে গঠনতান্ত্রিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে ক্ষুব্দহয়ে ওই প্রতিষ্ঠানের মালিক ওই সংগঠনের জেলা শাখার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখা সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছেন।

Manual8 Ad Code

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জুবের আহমদ লিখিত বক্তব্যে জানান তাদের সংগঠন বাপুস সরকার অনুমোদিত একটি সংগঠন। যার রেজিনং- সি.টি.ও ১৪৭/২ অব ১৯৮১-৮২)। সমিতির প্রণীত নীতিমালা অনুযায়ী খুচরা বই গায়ের মূল্য মতে বিক্রি করার বিধান রয়েছে। মৌলভীবাজার শহরের ইসলামিয়া লাইব্রেরির মালিক এ নিয়ম ভঙ্গ করে সম্প্রতি বই বিক্রি করেন। এরপর সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সরেজমিন এসে হাতেনাতে অনিয়ম প্রত্যক্ষ করে তিন হাজার টাকা জরিমানা করেন। এরপর বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়। নিউজে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কারো বক্তব্য গণমাধ্যম কর্মীরা না নেওয়ায় তারা প্রতিবাদ ও নিন্দা জানান।

Manual1 Ad Code

বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি জেলা শাখার নেতৃবৃন্দ জানান, আগে যেখানে ৪৫০ টাকার বই একক জনকে একেক ধরণের কমিশন দিয়ে ৩০০/৩২০/ ৩৪০/ ৩৮০ টাকায় বিক্রি করাহত। নতুন নিয়ম অনুযায়ী এই বই এখন ২৪০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি দূর হয়েছে।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক মো. খলিলুর রহমান, মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান প্রমুখ।

Manual2 Ad Code

ইসলামিয়া লাইব্রেরির মালিক সালেহ আহমদ জুবের সমকালকে বলেন কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কোন সংগঠনের নেতৃবৃন্দ জরিমানা করার এখতিয়ার নাই। সংগঠনকে অসাধু ব্যবসায়ীরা ব্যবসায়িক সিন্ডিকেটে পরিণত করেছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!