বড়লেখায় পরিবেশমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখায় পরিবেশমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া

  • বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার উদ্যোগে ও ফ্রান্স প্রবাসী এমদাদুল হকের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার বাদ যোহর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

মাদ্রাসা হল রুমে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাফিজিয়া শাখার এতিম, অনাত ছাত্রদের উপস্থিতিতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মিছবাহ উদ্দীন। দোয়া মাহফিলের আলোচনা সভায় বক্তব্য রাখেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি (তদন্ত) রতন কুমার দেবনাথ, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক (মাষ্টার), উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, দক্ষিন শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দীন, শাহবাজপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোশাররফ হোসাইন, ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক হাফিজ সফর উদ্দীন, ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিম, ইউপি মেম্বার শামীম উদ্দীন, মাদ্রাসার আজীবন দাতা সদস্য ও দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সেক্রেটারী মজির উদ্দিন মনু, গভার্নিং বডির সদস্য এমরানুল হক বাবু, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, শিক্ষক ফয়জুল হক, সমাজসেবক আব্দুল আহাদ মানিক, হাজী আকবর হোসাইন, নজরুল ইসলাম, আব্দুস সামাদ, তায়েফ আহমদ, শামছুদ্দুহা মনজু, মোস্তাক আহমদ সাহেল, মনসুর আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

মন্ত্রীসহ অন্যান্য জাতীয় ও স্থানীয় মৃত নেতৃবৃন্দের রূহের মাগফিরাত কামনা ও জীবিত নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. মিছবাহ উদ্দীন।

অনুষ্টানে ফ্রান্স প্রবাসী তরুন সমাজসেবক এমদাদুল হক মাদ্রাসার সাধারন তহবিলে এক লক্ষ টাকা প্রদানের ঘোষনা করেন। অনুষ্টান শেষে ক্যাম্পাসে অতিথিবৃন্দ একটি ফলজ গাছের চারা রোপন করে মাদ্রাসায় বৃক্ষের চারা রোপন কর্মসুচির উদ্বোধন করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!