বড়লেখায় অর্ধশতাধিক পরিবারের মাঝে পানির ফিল্টার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখায় অর্ধশতাধিক পরিবারের মাঝে পানির ফিল্টার বিতরণ

  • সোমবার, ২৪ জুলাই, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখা উপজেলায় ‘দি আখেরা টিম ইউ.কে’র উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) বিকেলে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ফিল্টারগুলো ইটাউরি, দৌলতপুর, কান্দিগ্রাম, কবিরা, পকুয়া গ্রামের অসচ্ছল মানুষের মাঝে বিতরণ করা হয়।

Manual8 Ad Code

ফিল্টার বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মালেক, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ওয়াছিক উদ্দিন, দি আখেরা টিম ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি সাব্বির আহমদ, মাদ্রাসার গভর্নিংবডির সদস্য হাজী আব্দুস সামাদ, বিদ্যোৎসাহী সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, ব্যবসায়ী সাব্বির আহমদ প্রমুখ।

পরগনাহীদৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মালেক সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘দি আখেরা টিম ইউকে মানবকল্যাণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটি আজকে বিভিন্ন গ্রামের মানুষের মাঝে পানির ফিল্টার বিতরণ করেছে। আশা করছি তাদের এই মানবিক কাজ অব্যাহত থাকবে।’

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews