জুড়ীতে অবৈধ কাঁচা বাজার উচ্ছেদের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে অবৈধ কাঁচা বাজার উচ্ছেদের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন

  • মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

Manual3 Ad Code

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহরের ফুটপাত, রাস্তার উপর, বীরমুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরসহ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে গড়ে উঠা কাঁচা বাজার উচ্ছেদ করে সরকার নির্ধারিত বাজারে স্থানান্তর করার দাবীতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করেছেন ব্যবসায়ীবৃন্দ।

Manual8 Ad Code

মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় জুড়ী শিশুপার্ক চত্বরে অনুষ্টিত মানববন্ধনে ব্যবসায়ী সাইফুর রহমান, মামুন মিয়া, তারা মিয়া, আশু দে, শিমুল মিয়া, আসুক আহমদ, সাদত হোসেন, শুকুর মিয়া, ফারুক মিয়া, আব্দুর রহিম, আব্দুল খালিক, আব্দুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন।

Manual6 Ad Code

বক্তারা বলেন- ঐতিহ্যবাহী জুড়ী কামিনীগঞ্জ বাজার থেকে সরকার প্রতি বছর ৬০-৮০ লাখ টাকা রাজস্ব পেয়ে থাকেন। কিন্তু একটি কুচক্রীমহল এ বাজারটি ধ্বংস করার পায়তারায় লিপ্ত হয়ে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ হিসেবে শহরের যত্রতত্র অবৈধ ভাবে কাঁচা বাজার বসানো হয়েছে। শিশুপার্ক চত্বর, ডাকঘর সড়ক, বাস স্ট্যান্ড এলাকা, ভবানীগঞ্জ বাজার, রেল সেতুর নিচ, বীরমুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরসহ বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে মাছ, শাক-সবজি, ফলসহ বিভিন্ন পণ্যের দোকান বসানো হয়। ভ্যান গাড়ীতে বিভিন্ন মালামাল নিয়ে জুড়ী সেতু দখল করে পথচারীদের চরম ভোগান্তিতে ফেলা হয়।

Manual3 Ad Code

অতিসম্প্রতি বীরমুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে ব্যক্তি মালিকানাধীন জায়গায় কাঁচা বাজার খোলে দেয়া হয়েছে। এতে করে মূল বাজার মার খাচ্ছে এবং স্থায়ী ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মূখীন হচ্ছেন। এমতাবস্থায় অবৈধ কাঁচা বাজার উচ্ছেদ করে মূল বাজারে স্থানান্তর, সড়ক-ফুটপাত দখলমুক্ত করে যানজট মুক্তকরণ এবং শিক্ষার্থী ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করার দাবী জানানো হয়। পরে মিছিল সহকারী গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!