বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে : পরিবেশ মন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে : পরিবেশ মন্ত্রী

  • রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। জনগণের জীবনমান উন্নত হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এগিয়ে যাচ্ছে। আর বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ জঙ্গি ও সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত হবে।

Manual2 Ad Code

পরিবেশ মন্ত্রী রোববার (১৩ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল হাইস্কুলের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে সহকারি প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এপলু ও শিক্ষক মইনুল ইসলামের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভূমি) রতন অধিকারী, সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, নিজবাহাদুর ইউপির চেয়ারম্যান ময়নুল হক, বড়লেখা সদর ইউপির চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, নিজবাহাদুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক বদরুল আলম উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক ফরিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কয়েছ আহমদ প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!