বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী- ১৫ বছর ধারাবাহিক সুশাসনের ফলে দেশে এতো উন্নয়ন হয়েছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী- ১৫ বছর ধারাবাহিক সুশাসনের ফলে দেশে এতো উন্নয়ন হয়েছে

  • রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা. কুলাউড়া : : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, মেগা প্রকল্পের মাধ্যমে দেশ যখন উন্নয়নের মহাসড়কে ভাসছে ঠিক তখন নতুন ভাবে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র শুরু করেছে। যাতে এ দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে তারই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব অশুভ শক্তিকে মোকাবেলা করে আগামী নির্বাচনেও এ সরকারকে রাষ্ট্রক্ষমতায় রেখে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Manual8 Ad Code

২৭ আগস্ট রোববার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা পরিষদ অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং একুশে পদক প্রাপ্ত সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

মাহবুব আলী এমপি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছর যাবৎ ধারাবাহিক সুশাসনের ফলে দেশে এতো উন্নয়ন হয়েছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশ আজ খাদ্য ও বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ সারাদেশে।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট যে নির্মম ঘটনা ঘটেছিল, যারা ভেবেছিল একসময় যে বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যাকান্ডের মধ্যে দিয়ে এই বাংলাদেশে আর কোনোদিন মুক্তিযুদ্ধের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা জেগে উঠবে না। আওয়ামী লীগের নাম নিশানা কোনোদিনই থাকবে না কিন্তু তারা ভুল ভেবেছে। তারা জানে নাই যে, আব্দুল জব্বারের মতো এই দেশের অগণিত মানুষ বঙ্গবন্ধুর সাহচর্য পেয়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা এ দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে, মাত্র ৯ মাসে তারা বিশ্বের একটি অন্যতম পরাক্রমশালী সামরিক বাহিনীকে পরাজিত করে এই দেশ স্বাধীন করেছে।

বঙ্গবন্ধুর অবর্তমানে ১৯৭৫ পরবর্তী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজ করেছিল এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে অবিচল থেকে আবারো নেত্রীকে দেশের রাষ্ট্র ক্ষমতায় আনার পেছনে যারা কাজ করেছিলেন তাদের মধ্যে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ছিলেন অন্যতম।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী বলেন, যতদিন এই দেশ থাকবে, যতদিন মুক্তিযুদ্ধ থাকবে, যতদিন মুক্তিযুদ্ধের আদর্শ আমাদের বুকে লালিত হবে ততদিন বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছা যাবে না। ঠিক তেমনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আব্দুল জব্বারদের নামও সিলেটের ইতিহাস থেকে কোনদিনই মুছে ফেলা যাবে না। আব্দুল জব্বারের উত্তরসূরিরা প্রধানমন্ত্রীকে রাষ্ট্রক্ষমতায় রাখতে একইভাবে কাজ করে যাবেন।

আব্দুল জব্বার ফাউন্ডেশনের আয়োজনে স্মরণসভায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ ও মরহুম আব্দুল জব্বারের পুত্র মো. আবু জাফর রাজুর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু ও শফিউল আলম শফি, সাংগঠনিক সম্পাদক মমদুদ হোসেন, বিআরডিবি’র চেয়ারম্যান ফজলুল হক ফজলু, কমর্ধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম সবুজ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মিফতা প্রমুখ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!