জুড়ীর উপজেলা চেয়ারম্যান ফারুকসহ ১২ আসামী খালাস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীর উপজেলা চেয়ারম্যান ফারুকসহ ১২ আসামী খালাস

  • বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

Manual7 Ad Code
আল আমিন আহমদ, জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে বহুল আলোচিত-সমালোচিত “বন্ধু পোল্ট্রি ফার্ম’-এ হামলার ঘটনায় দায়েরকৃত মামলা থেকে প্রধান আসামী জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম. এ মোঈদ ফারুকসহ ১২ আসামীকে খালাস প্রদান করেছেন আদালত। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত, মৌলভীবাজার গত ১৪ আগস্ট রায় ঘোষণা করেন।
রায়ে উল্লেখ করা হয়- অত্র মামলার (জি.আর মামলা নং- ৩৩/২০২০ জুড়ী) আসামী এম এ মোঈদ ফারুক, সাইদুল ইসলাম সাদুল, রাধাকান্ত দাশ, আং মতিন, মঈন উদ্দিন, নুরুল ইসলাম, বদরুল ইসলাম, মাহবুব আলম, আহমদ আলী, হুছন আলী, বিমান সেন ও আং আজিজের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হওয়ায় অত্র মামলার অভিযোগের দায় হতে খালাস প্রদান করা হলো।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!