বড়লেখায় ফ্রান্স প্রবাসীর উপর সন্ত্রাসী হামলা : গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় ফ্রান্স প্রবাসীর উপর সন্ত্রাসী হামলা : গ্রেফতার ১

  • রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখা পৌরশহরে উত্তর চৌমোহনীতে জটলা সৃষ্টি করে রাস্তা বন্ধের প্রতিবাদ করায় জটলাকারীরা কামরুল হোসেন নামক ফ্রান্স প্রবাসীর উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। এসময় তাকে বাঁচাতে গিয়ে কামাল হোসেন নামে এক ট্রাক শ্রমিকও আহত হন। গুরুতর আহত ফ্রান্স প্রবাসীকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত ন’টার দিকে পৌরশহরের উত্তর চৌমোহনা পয়েন্টে। এ ঘটনায় আহত প্রবাসী কামরুল হোসেনের বড়ভাই আব্দুল কুদ্দুছ উপজেলার জফরপুর গ্রামের নিজাম উদ্দিন (৪০), শামীম আহমদ (৩৮), পাভেল আহমদ (২৫) ও আমিনুল ইসলামের (৩২) নাম উল্লেখ ও আরো ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন। রাতেই পুলিশ প্রধান আসামী (হামলার নেতৃত্বে থাকা) নিজাম উদ্দিনকে গ্রেফতার করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফ্রান্স প্রবাসী কামরুল হোসেন এক মাস আগে ছুটিতে দেশে আসেন। শনিবার রাতে মাদ্রাসা থেকে তার ভাগ্নে মাহিনকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পৌরশহরের উত্তর চৌমহনা পয়েন্টে রাস্তার উপর কতিপয় যুবক জটলা সৃষ্টি করায় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। কামরুল হোসেনও ভাগ্নেকে নিয়ে সেখানে আটকা পড়েন। এসময় কামরুল হোসেন রাস্তা বন্ধের প্রতিবাদ করেন এবং বিবাদীদের অনুরোধ করেন তাকে যেন মোটর সাইকেল নিয়ে যাওয়ার একটু সুযোগ করে দেন। তখন নিজাম উদ্দিন রড দিয়ে কামরুলের মাথায় আঘাত করে। পরে অন্য বিবাদীরাও কামরুল হোসেনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারত্মক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Manual8 Ad Code

বড়লেখা থানার ওসি মো. ইয়ারেদৗস হাসান জানান, মামলা দায়েরের পরই পুলিশ প্রধান আসামী নিজাম উদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অন্যান্য আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!