বিএনপির চেয়ারপার্সনের ৩ উপদেষ্ঠাকে জুড়ী উপজেলা বিএনপির অভিনন্দন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

বিএনপির চেয়ারপার্সনের ৩ উপদেষ্ঠাকে জুড়ী উপজেলা বিএনপির অভিনন্দন

  • মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

Manual2 Ad Code

প্রেসবিজ্ঞপ্তি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মাহিদ এবং লন্ডন বিএনপির সভাপতি বিশিষ্ট কমিউনিটি লিডার এম.এ মালিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা কাউন্সিলের সদস্য মনোনিত হওয়ায় ত্যাগী এই তিন নেতাকে অভিন্দন জানিয়েছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

গত সোমবার (১৮ সেপ্টেম্বর) জুড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সদর জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাসুম রেজার ব্যক্তিগত কার্যালয়ে এই তিন নেতার পদোন্নতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মাসুম রেজা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তোলা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নিপার রেজা, যুগ্ম আহ্বায়ক আছাদুজ্জামান খান মোবারক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিবাকর দাস, সদস্য সচিব সাইফুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ প্রমুখ। পরে দোয়া মাহফিল ও উপজেলা বিএনপির পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!