বড়লেখায় তুচ্চ ঘটনায় ওয়ার্কসপ মেকানিক খুন, গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় তুচ্চ ঘটনায় ওয়ার্কসপ মেকানিক খুন, গ্রেফতার ১

  • মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখায় তুচ্চ ঘটনার জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় জাহিদ আহমদ (২৪) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি পেশায় ওয়ার্কসপ মেকানিক ও উপজেলার ঘোলসা গ্রামের আব্দুল আজিজের ছেলে। এঘটনায় নিহতের বাবার হত্যা মামলায় পুলিশ এজাহার নামিয় আসামি মাজেদ হোসেন ওরফে কাওছার আহমদকে (১৮) সোমবার সকালে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মাজেদ একই গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে।

জানা গেছে, নিহত ওয়ার্কসপ মেকানিক জাহিদ আহমদের নিকট গ্রামের মামুন আহমদের ৫০০ টাকা পাওনা ছিল। এব্যাপারে মামুন আহমদ গ্রামের সমছুল ইসলামের নিকট বিচার প্রার্থী হয়। শনিবার রাতে সমছুল ইসলাম ও তার ছেলে রুবেল আহমদ এবং সুবেল আহমদ ঘোলসা লেবেন্দু বাজারস্থ ছামাদের দোকানে গিয়ে জাহিদ আহমদকে আটকিয়ে মামুন আহমদের টাকার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। জাহিদ আহমদ দুই দিন আগেই টাকা পরিশোধ করেছে বললেও তারা বিশ্বাস করেনি। একপর্যায়ে সমছুল ইসলাম, রুবেল আহমদ, সুবেল আহমদ নাকে মুখে কিল ঘুষি মেরে জাহিদকে রক্তাক্ত জখম করে। বাজারের লোকজন জাহিদকে তাদের কবল থেকে রক্ষা করেন এবং আক্রমণকারিদের ভৎর্সনা করলে তারা বাজার থেকে চলে যায়। প্রায় দেড়ঘন্টা পর জাহিদ আহমদ বাজার খরচ করে ঘোলসা লেবেন্দু বাজার হতে বাড়ি যাচ্ছিল। ঘোলসা রেলওয়ে মসজিদের সম্মুখের রাস্তায় পৌঁছলে সমছুল ইসলামের নেতৃত্বে রুবেল আহমদ, সুবেল আহমদ, ছয়দুল ইসলাম, শাকিল আহমদ, ছামাদ আহমদ, মামুন আহমদ, আলিম উদ্দিন প্রমুখ অতর্কিতভাবে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করে। পরদিন রোববার সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জাহিদ আহমদের মৃত্যু ঘটে। এঘটনায় সোমবার রাতে নিহত জাহিদ আহমদের পিতা আব্দুল আজিজ থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামিয় আসামি মাজেদ হোসেন ওরফে কাওছার আহমদকে গ্রেফতার করেছে।

Manual3 Ad Code

বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, জাহিদ আহমদ হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!