আত্রাইয়ে দূর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

আত্রাইয়ে দূর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দূর্গাপুজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।

Manual4 Ad Code

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস। সহকারী কমিশনার ভূমি অঞ্জন কুমার দাসের সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ওসি তারেকুর রহমান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম, আনছার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটির সভাপতি-সাধারন সম্পাদক প্রমুখ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন, আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনে উপজেলায় একটি ভিজিলেন্স টিম থাকবে। পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পুলিশের পাশাপাশি আনছার ভিডিপি ও গ্রাম পুলিশ মিলে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এছাড়া জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক মন্দির কমিটি রুটিন মাফিক ছবিযুক্ত স্বেচ্ছাসেবক টিম মন্দিরে দায়িত্ব দিবেন।

Manual3 Ad Code

শেষে অসুস্থ্য বৃদ্ধাকে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল হতে ৫০ হাজার টাকার চেক এবং এমপির নিজস্ব তহবিল হতে ৩ হাজার টাকা করে ৪৮ মন্দিরে অনুদান দেন। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!