বড়লেখায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে থানায় ব্রিফিং – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে থানায় ব্রিফিং

  • শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual3 Ad Code

বড়লেখায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পাঁচ দিনের দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুজামন্ডপের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার সকালে থানা প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজায় ডিউটিতে নিয়োজিত পুলিশ এবং আনসার ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিংয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, সেকেন্ড অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন। ব্রিফিংকালে থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন বড়লেখা থানাধীন এলাকার ১৫৩টি সার্বজনিন ও ব্যক্তিগত পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে প্রতিটি মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। পূজামন্ডপে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সব ধরনের গুজবসহ অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ এবং আনসার-ভিডিপি সদস্যদের তৎপর ও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews