বড়লেখায় পূজামণ্ডপে পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় পূজামণ্ডপে পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার

  • শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা::

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।

শনিবার (২১ অক্টোবর) রাত ৭টায় বড়লেখা পৌরসভার হাটবন্দ শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির পরিদর্শনে যান পুলিশ সুপার। এসময় তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে ডালাভর্তি ফল তুলে দেন।

Manual8 Ad Code

শুভেচ্ছা উপহার প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান, থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম প্রমুখ।

Manual7 Ad Code

উপহার প্রদান শেষে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার। পাশাপাশি তিনি নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

Manual2 Ad Code

উল্লেখ্য, এবছর বড়লেখা উপজেলায় ১৪০টি মণ্ডপে সার্বজনীন ও ১৩টি মণ্ডপে ব্যক্তিগতভাবে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!