ভৈরব জংশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১৬ জন নিহত : ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

ভৈরব জংশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১৬ জন নিহত : ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

  • সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা ডেস্ক :: কিশোরগঞ্জের ভৈরব জংশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন আরও বহু যাত্রী।

Manual1 Ad Code

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধু একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

ভৈরব জিআরপি থানার ওসি আব্দুল আলিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Manual1 Ad Code

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দুর্ঘটনার পর ১৬ জনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। অনেককে আহত অবস্থায় বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকাজ এখনো চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান সবুজ বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে যোগ দিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রেলওয়ের একটি সূত্র জানায়, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার একটু আগে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের চারটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন ধাক্কা দেয়।

Manual8 Ad Code

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে সিগন্যালিংয়ের কোনো জটিলতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এদিকে দুর্ঘটনায় তিন‌টি ব‌গি উল্টে যাওয়ায় সেগু‌লো ক্রেন ছাড়া সরা‌নো সম্ভব হ‌চ্ছে না। ইতোমধ্যে ঢাকা ও আখাউড়া থে‌কে ক্রেন রওনা দি‌য়ে‌ছে বলে জানা গেছে।

 ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে দুর্ঘটনার পরপরই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত দুর্ঘটনা কবলিত ট্রেনের ভেতর উদ্ধার কাজ চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার।

তিনি বলেন, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তিনটি বগি লণ্ডভণ্ড হয়ে গেছে। বহু মানুষ হতাহত হয়েছেন।

তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ আছে। উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!