মৌলভীবাজারে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজারে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক

  • বুধবার, ১ নভেম্বর, ২০২৩

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।‌ বুধবার (০১ নভেম্বর) বিকালে জেলা পুলিশের মিডিয়া সেল এতথ্য নিশ্চিত করেছে।

Manual7 Ad Code

জানা যায়, সকাল ১০টার দিকে কুলাউড়া শহরের বিছরাকান্দি এলাকা থেকে সড়কপথ অবরোধের চেষ্টা ও পিকেটিংয়ের অভিযোগে বিএনপির ৩ নেতাকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানজিল হাসান খান ও যুবদল নেতা আব্দুল্লাহ আল মাসুদ।

এছাড়া রাজনগর থেকে মো. লিটন মিয়া ও তাহমিদ আহমদ বিএনপি কর্মী এবং মৌলভীবাজার সদর উপজেলা থেকে শ্রমিকদল সদস্য জহির মিয়া ও জেলা প্রজন্মদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মামুনকে আটক করে পুলিশ।

Manual1 Ad Code

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, সড়ক অবরোধ করে পিকেটিং করছিলো বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে গেলেও ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!