ইউনেস্কোর অধিবেশন কাভার করতে প্যারিস যাচ্ছেন সাংবাদিক সেলিম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ

ইউনেস্কোর অধিবেশন কাভার করতে প্যারিস যাচ্ছেন সাংবাদিক সেলিম

  • বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর ৪২ তম সাধারণ অধিবেশন কাভার করতে ফ্রান্স যাচ্ছেন প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ। আগামীকাল ১৬ নভেম্বর দুপুরে শ্রীলঙ্কায় এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। সেলিম দেশের শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ইরাবের দপ্তর সম্পাদক এবং ঢাকায় কর্মরত সিলেটি সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক।

Manual5 Ad Code

দশদিনের সফরে যাওয়া সাংবাদিক সেলিম ইউনেস্কোর সাধারণ অধিবেশনের সংবাদ সংগ্রহ করা ছাড়াও সুইজারল্যান্ড, ইতালি, জার্মানিসহ আশপাশের দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন বলে জানিয়েছেন।

Manual2 Ad Code

এছাড়াও ইউরোপে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। সফর শেষে আগামী ২৬ নভেম্বর একই এয়ারলাইন্সের দেশে ফিরবেন তিনি।

এক যুগেরও বেশি সময় থেকে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন দৈনিক ও স্থানীয় গণমাধ্যমে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করা সেলিম আহমেদ জানান, শিক্ষা বিষয়ক রিপোর্টিং ছাড়াও দেশের উন্নয়নমূলক অনেক মেগা প্রকল্প ও গুরুত্বপূর্ণ খবর কাভার করেছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি আমার প্রথম সংবাদ কাভার করতে যাওয়া। তাই বিষয়টি আমার কাছে খুবই আনন্দের ও গর্বের। আমার ওপর আস্থা রাখার জন্য আমার সম্পাদক চিফ রিপোর্টারসহ সংশ্লিষ্ঠদের কাছে কৃতজ্ঞতা।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!