বড়লেখায় মেয়াদান্তে আমানত পরিশোধে সিএনআরএসের শুভংকরের ফাঁকি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় মেয়াদান্তে আমানত পরিশোধে সিএনআরএসের শুভংকরের ফাঁকি

  • শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) নামক এনজিও সংস্থার বিরুদ্ধে মেয়াদী আমানতের নির্ধারিত মেয়াদ শেষে গ্রাহকের জমানো টাকার লভ্যাংশসহ মুলধন পরিশোধে শুভংকরের ফাঁকির অভিযোগ ওঠেছে।

Manual6 Ad Code

রুমিয়া আক্তার জনি নামক একজন গ্রাহকের ১০ বছর মেয়াদী আমানত জমার মেয়াদ শেষে নানা অজুহাত দেখিয়ে সম্প্রতি তাকে প্রায় ৬৮ হাজার টাকা কম দিয়ে বিদায় করেছে সিএনআরএস কর্মকর্তা। এমন অভিযোগ শুধু জনির নয়, আরো অনেক গ্রাহকের।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গ্রামতলার ফারুক আহমদের স্ত্রী রুমিয়া আক্তার জনী সিনএনআরএস কর্মকর্তাদের লোভনীয় অপারে প্রলুব্দ হয়ে ২০১৩ সালের আগষ্ট মাস থেকে মাসিক ১ হাজার টাকার ১০ বছর মেয়াদী একটি আমানত হিসাব খুলেন। পাশবইয়ের শর্তানুযায়ি মেয়াদ শেষে ১ লাখ ২০ হাজার টাকার বিপরীতে তাকে ২ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধের কথা। এরমধ্যে বোনাস হিসেবে থাকছে ৯ হাজার ১৪৫ টাকা। পূর্ণাঙ্গ মেয়াদের মাসিক সকল কিস্তি নির্দিষ্ট সময়ে জমা প্রদান সাপেক্ষে ঘোষিত হারে বোনাস প্রদানযোগ্য বলে পাশবইয়ে উল্লেখ করা হয়। গ্রাহক রুমিয়া আক্তার জনীর বেশ কয়েকটি কিস্তি অনিয়মিত হওয়ায় তিনি বোনাস পাওয়ার অধিকারি নন। গত ৫ অক্টোবর তার আমানতের মেয়াদ সম্পন্ন হয়। বোনাস ছাড়া মেয়াদান্তে ২ লাখ ৩৫ হাজার ৮৫৫ টাকা পরিশোধের কথা থাকলেও গত ৫ নভেম্বর তাকে মাত্র ১ লাখ ৬৮ হাজার ৪০০ টাকার চেক ধরিয়ে দেন সিএনআরএসের বড়লেখা ব্যবস্থাপক আব্দুল্লাহ। প্রায় ৬৮ হাজার টাকা কম দেওয়ার ব্যাপারে কর্মকর্তা জানান, তার অনেক কিস্তি তিনি নির্ধারিত তারিখের পরে পরিশোধ করেছেন। এইজন্য পুরো টাকা দেওয়া যায়নি।

Manual7 Ad Code

গ্রাহক রুমিয়া আক্তার জনীর স্বামী ফারুক আহমদ জানান, কয়েকটি কিস্তি নির্ধারিত তারিখের পর পরিশোধ করায় তার স্ত্রী বোনাস দাবি করেননি। আমানতটি চালুর সময় সম্পাদিত চুক্তি ও পাশ বইয়ে এত বড় অঙ্কের মুনাফা কর্তনের উল্লেখ ছিল না। এমনকি সিএনআরএসের কোন কর্মকর্তাও বলেননি মাসিক কিস্তি ১৫ তারিখের স্থলে ৫/১০ দিন পরে পরিশোধ করলে বিরাট অঙ্কের টাকা মার যাবে। মেয়াদ শেষ হওয়ার পর আমানত উত্তোলন করতে গেলে তারা টাল বাহানা শুরু করে। তারা আমার স্ত্রীর আমানতের বিপরীতে সাড়ে ৮ পার্সেন্ট মুনাফা দিয়েছে বললেও প্রকৃতপক্ষে সাড়ে ৫ পার্সেন্ট মুনাফা দিয়েছে। শুভংকরের ফাঁকি দিয়ে সিএনআরএস তার স্ত্রীর প্রায় ৬৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। মেয়াদান্তে লভ্যাংশসহ মুলধন প্রদানে সিএনআরএস এমন জালিয়াতি বুঝতে পারলেও ওখানে আমানত জমা রাখতেন না। এব্যাপারে তিনি আদালতের শরনাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Manual2 Ad Code

এব্যাপারে সিএনআরএস বড়লেখা শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ জানান, সংস্থার সার্কুলার অনুযায়ি তিনি গ্রাহক রুমিয়া আক্তার জনীকে ১ লাখ ২০ হাজার টাকার আমানতের বিপরীতে লভ্যাংশসহ মুলধন ১ লাখ ৬৮ হাজার ৪০০ টাকা চেকের মাধ্যমে পরিশোধ করেছেন। তার দাবী সংস্থা তাকে সাড়ে ৮ পার্সেন্ট মুনাফা দিয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!