সরকারের বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে মৌ’বাজারে মানববন্ধন অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

সরকারের বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে মৌ’বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

  • শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি::

Manual5 Ad Code

ফেইসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, সরকারের মন্ত্রী-এমপিসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং দেশবিরোধী অপপ্রচারের প্রতিবাদে ২৫ নভেম্বর শনিবার বিকেলে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। “চেতনায় ৭১” মৌলভীবাজার জেলার উদ্যোগে প্রেসক্লাব চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চেতনায় ৭১ মৌলভীবাজার জেলার সহ সভাপতি বেলাল আহমদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদনীগাট ইউনিয়নের চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি আখতার উদদীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মৎস্যজীবি লীগের সভাপতি মুজাহিদ আহমদ সাধারন সম্পাদক অভিনাষ দেব, মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো আলমগীর হোসেন,মৌলভীবাজার সদর উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সৈয়দ হাসান আলী,সদর উপজেলা মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক মো: আলী হোসেন,সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম মিন্টু,জেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক সুজন খান,জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন।

Manual7 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে দেশবিরোধী একটি চক্র সুগভীর ষড়যন্ত্র করছে। দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে তৎপর দেশি-বিদেশি চক্রের ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে। যারা বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট দিয়ে বিভিন্ন সময় অপপ্রচার চালায় তাদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে নিয়ে আসতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে রাষ্ট্রদ্রোহী অপপ্রচারে লিপ্ত কথিত বিএনপি, জামায়াত শিবিরের মদদপুষ্ট কনক সারোয়ার সাংবাদিক ইলিয়াছ হোসাইন, এবাদুর রহমান, মো: আমিনুর রহমান, শামীমুল হক, মো: শরিফ আহমদ মোরশেদ, মো: অহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল ইমন,শফিউল আরফিন জুনেদ, মোঃ ফাহাদুজ্জামান,আব্দুল ওয়ালী শামীম, আলিম উদদীন, মো: মিফতা উদদীন, মো: মারুফ আহমেদ, চৌধুরী তাহমিনা রহমান, জাকির হোসেন, মোছা : নিপা বেগম, মির্জা এনামুল হক সহ কিছু দেশবিরোধী  চক্র সরকারের বিরুদ্ধে নানা কুৎসাহ রটনা করছে। তারা প্রধানমন্ত্রী সহ সরকারের মন্ত্রী এমপি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বাজে মন্তব্য করছে। তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নিতে সভায় বক্তারা পরররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Manual4 Ad Code

মানববন্ধনে মধ্যে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য খাইরুল ইসলাম,জেলা ছাত্রলীগ নেতা তানভীর আহমদ,মাহি চৌধুরী,চেতনায় ৭১ এর সহ সভাপতি বাদশা মিয়া,শরীফ উদ্দিন,মাহমুদুল হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!