বড়লেখায় ৩২০০ কৃষককে বিনামূল্যে বোরো বীজ ও সার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখায় ৩২০০ কৃষককে বিনামূল্যে বোরো বীজ ও সার বিতরণ

  • রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual5 Ad Code

বড়লেখায় ৩২০০ কৃষককে রোববার দুপুরে বিনামূল্যে বোরো ধানের বীজ ও রাসায়ানিক সার বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুম প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উৎপাদন বৃদ্ধির লক্ষে এসব ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে উচ্চ ফলনশীল জাতের এই বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়। এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ২৩ লাখ টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফেজ বিন রাশেদুজ্জামানের সঞ্চালনায় এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews