মৌলভীবাজার-১ আসন-বিএনপি-জামায়াত সমর্থকদের প্রতি জাপা প্রার্থীর ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

মৌলভীবাজার-১ আসন-বিএনপি-জামায়াত সমর্থকদের প্রতি জাপা প্রার্থীর ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান

  • বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নৌকার হ্যাভিওয়েট প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপির মুল প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী আহমেদ রিয়াজ নৌকার পতন ঘটাতে বিএনপি-জামায়াত সমর্থকদের ভোটে আসার আহ্বান জানিয়েছেন।

Manual1 Ad Code

বিএনপি জামায়াতের লোকজনের উদ্দেশ্য আহমদ রিয়াজ বলেন, আন্দোলনের অংশ হিসেবে ভোটে আসুন। নৌকার বিরুদ্ধে ভোট দিন। তার নির্বচনী আসনে সুষ্ঠু ভোট হলে নৌকার সাথে লাঙ্গলের ব্যবধান হবে ৭০ হাজার ভোটের। এবার সময় এসেছে জাতীয় পার্টির হারানো দুর্গ পুনরুদ্ধারের। ব্যালটের মাধ্যমে বিগত ১৫ বছরের আওয়ামী দুঃশাসনের অবসান ঘটাতে হবে।

Manual3 Ad Code

আহমেদ রিয়াজ বুধবার রাতে উপজেলার দক্ষিণভাগ বাজারে ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত তার প্রথম নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী অবাধ সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন। ভোটের বাক্সে হাত দিলে গুলি হবে, এমন নির্দেশনা দিয়েছেন। আমরা বিশ্বাস করে নির্বাচন করছি, আশা করছি বঙ্গবন্ধু কন্যা বিজয়ের মাসে দেওয়া কথা তিনি রাখবেন। কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।

দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতির সভাপতিত্বে ও সদস্য সচিব রুহুল আমিন বাবলুর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি জামাল উদ্দীন শুনু, সাবেক সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক সোলেমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সারোয়ার, প্রচার সম্পাদক জিল্লুর রহমান দুলু, সহ প্রচার সম্পাদক আব্দুন নুর, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!