নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশ নিন : শফিক চৌধুরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশ নিন : শফিক চৌধুরী

  • বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

Manual6 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে এতদূর এসেছি।
 আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণের জন্য কাজ করে। সবসময় চিন্তাভাবনা করে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তাই আগামী ৭ জানুয়ারি দলমত নির্বিশেষে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নে অংশ নিন।
জোটবদ্ধ রাজনীতির জন্য গত দুইবার মনোনয়ন পাইনি। দীর্ঘ ১০ বছর পর জননেত্রী শেখ হাসিনা আবারও আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আপনারা আমাকে মহান জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেন। নির্বাচিত হলে বিশ্বনাথ-ওসমানীনগর বাসীকে কাঙ্ক্ষিত উন্নয়ন উপহার দিবো। আমার অভিজ্ঞতা, মেধা ও শ্রম দিয়ে এলাকার ভাগ্য উন্নয়নে কাজ করব।
তিনি বুধবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী ওসমানীনগর উপজেলার দয়ামীর ও তাজপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া, আলাউর রাহমান আলা, নেফা মিয়া, যুগ্ম সম্পাদক অরুনোদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, আনা মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল, কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা সুলতানা, জেলা পরিষদের সদস্য রওশন জেবিন রুবা, সিলেট জেলা যুবলীগের সহ সভাপতি সামছুল ইসলাম মিলন, সিলেট জেলা মৎসজীবী লীগের সভাপতি এম. এন. নবী, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, যুবলীগের যুগ্ম সম্পাদক দিলদার আলী, দপ্তর সম্পাদক আব্দুল মন্নান, ওসমানীনগর উপজেলা মৎসজীবী লীগের সভাপতি হাজী আজির উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন, যুগ্ম আহবায়ক সুজন মাহমুদ, জাবেদ আহমদ আবির, রুবেল আহমদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews