জুড়ীতে জাল ভোট দেওয়ার অভিযোগে নৌকার ২ কর্মী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা

জুড়ীতে জাল ভোট দেওয়ার অভিযোগে নৌকার ২ কর্মী আটক

  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধি:

Manual2 Ad Code

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বেলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে ২ যুবককে আটক করা হয়েছে।

Manual6 Ad Code

রোববার (৭ জানুয়ারী) দুপুর ১ টার দিকে কেন্দ্রটিতে কয়েকজন যুবক জাল ভোট দিতে লাইনে দাঁড়ান। এদের সবার বয়স ১৫-১৭ হবে বলে সন্দেহজনক হলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান তাদেরকে জিজ্ঞাসা করলে ঠিকানা বলতে পারে নি। এ সময় আবেদ হোসেন (১৫) নামের একজনকে আটক করলে লাইনের অন্যান্যরা পালিয়ে যায়। সে বেলাগাও গ্রামের জামাল মিয়ার ছেলে। পরে অনুরুপ ভাবে ভোট দিতে আসলে কামাল মিয়া (১৬) নামের আরেকজনকে আটক করা হয়। সে একই গ্রামের খুরশিদ আলীর পুত্র। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

বেলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আটক দুই যুবককে থানায় পাঠানো হয়েছে। অন্যান্য কয়েকজন জাল ভোট দিতে চেষ্টা করেছিল তাদেরকে প্রতিহত করা হয়েছে।

উল্লেখ্য, এই আসনের চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ ভোট বর্জন করেছেন। তৃনমূল বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন আগেই জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। নৌকা মনোনীত প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপির সাথে নামেমাত্র প্রতিদ্ব›দ্বীতায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!