জুড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

জুড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রীর

  • সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

Manual5 Ad Code
জুড়ী প্রতিনিধি ::  মৌলভীবাজারের জুড়ীতে স্কুল থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল এক স্কুল ছাত্রীর। এ ঘটনায় সহপাঠী ও পরিবারে শোকের মাতম চলছে।
উপজেলার ফুলতলা ইউনিয়নের রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী খাদিজা সুলতানা ও নবম শ্রেণীর ছাত্রী কুলসুমা বেগম বিদ্যালয় থেকে বই নিয়ে বাড়ি ফিরছিলেন। ঐ সময়  ফুলতলা বস্তি গ্রামের মাইক্রোবাস চালক বলাই মিয়ার গাড়ি তার ভাতিজা প্রশিক্ষণ দিচ্ছিলো।প্রশিক্ষণার্থী ওই চালক রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া স্কুল শিক্ষার্থীদের মাইক্রোবাস গাড়ি দিয়ে ধাক্কা দিলে পাশ্ববর্তী খালে পড়ে যায়  শিক্ষার্থীরা। পরে তাদের কে উদ্ধার করে জুড়ী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা সুলতানাকে মৃত ঘোষণা করেন। সে ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের জয়নাল মিয়ার মেয়ে। আহত অপর জন কুলসুমা বেগম ও একই গ্রামের মৃত মুফিজ আলির মেয়ে। সে সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জুড়ী উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট প্রেরন করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!