বড়লেখায় ফসলি জমির মাটি কাটায় ইটভাটা মালিকের ২ লাখ টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখায় ফসলি জমির মাটি কাটায় ইটভাটা মালিকের ২ লাখ টাকা জরিমানা

  • শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় কৃষি জমির মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় নেওয়ার সময় এক ইটভাটার (ব্রাদার্স ব্রিকস ফিল্ড) পরিচালককে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত ইটভাটা পরিচালককে এই অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।

Manual7 Ad Code

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুজাউল এলাকায় এই অভিযান পরিচালনা করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসাইন।

জানা গেছে, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন এলাকায় কৃষি জমি হতে মাটি কেটে ব্রাদার্স ব্রিকস ফিল্ডে (ইটভাটায়) নেওয়া হচ্ছিল। বিকেল সাড়ো ৪টার দিকে সেখানে অভিযান চালিয়ে ইটভাটার পরিচালক মাহমুদুর রহমান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ লাখা টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Manual6 Ad Code

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসাইন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews