জুড়ীতে অসহায় শীতার্ত মানুষের পাশে বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

জুড়ীতে অসহায় শীতার্ত মানুষের পাশে বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি

  • সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

আল আমিন আহমদ:: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ ডাকটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত গরীব, দুঃস্থ, অসহায় শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

২২ জানুয়ারি সোমবার সকাল ১০টায় ডাকটিলা বিওপি ক্যাম্পে ফুলতলা ইউনিয়নের ৪নং, ৫নং, ৬ নং, ৭নং, ৮নং ও ৯নং ওয়ার্ডের ১০০ জন গরীব, দুঃস্থ, অসহায় এবং শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ হয়।

Manual5 Ad Code

উপস্থিত জনসাধারণ বিজিবি’র এই কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করে বলেন, বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি)
যে ভাবে দিন-রাত পাহাড়া দিয়ে আমাদের সীমান্তে নিরাপদ রাখেন বিভিন্ন অপরাধ দমনে তেমনি ৫২ বিজিবি
প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকে প্রতি বছর রমজান মাসে ও শীতের সময় এবং যে কোন দুর্যোগের সময় অসহায় সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সীমান্ত রক্ষার পাশা-পাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তাই আমরা ৫২ বিজিবি’র উত্তরোত্তর সাফল্য কামনা করি।

Manual6 Ad Code

ডাকটিলা বিওপি’র শীতবস্ত্র বিতরণে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসান, পিপিএম।এবং ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন। ডাকটিলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোজাম্মেল হোসেন। এছাড়াও ফুলতলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ মোরশেদ আহমদ রাজা, ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!