কুলাউড়ায় টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ আত্রাইয়ে গলায় ফাঁ+স দিয়ে যুবকের আ_ত্ম_হ_ত্যা জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩ বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ তদন্ত কর্মকর্তার রহস্যজনক চার্জশীট- বড়লেখা ভূমি অফিসের খতিয়ান জালিয়াতি মামলার সব আসামি বাদ!

কুলাউড়ায় টি-20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার :: কুলাউড়া ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ২২ জানুয়ারি সোমবার স্থানীয় নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।

Manual3 Ad Code

সংগঠনের সভাপতি মাসুদ হোসেন মসুদের সভাপতিত্বে ও কাউছার আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া সংগঠক হাসান আহমেদ জাবেদ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোছাদ্দেক আহমদ নোমান, লন্ডন প্রবাসী ক্রীড়া সংগঠক সাহেদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক এম মোছব্বির আলী, সাংবাদিক জসীম চৌধুরী, মহিউদ্দিন রিপন, ব্যবসায়ী আফজাল হোসেন, ক্রীড়া সংগঠক রবিউল আউয়াল মিন্টুসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা।

উল্লেখ্য এবার টুর্নামেন্টে মোট ৪৮টি দল অংশগ্রহণ করে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!