ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় কুলাউড়ায় মানববন্ধন ও প্রতিবাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় কুলাউড়ায় মানববন্ধন ও প্রতিবাদ

  • বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর নির্মম হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

বুধবার ০৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে’র সভাপতিত্বে ও কমান্ড কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুক মিয়ার সঞ্চালনায় একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের সাধারণ সম্পাদক ইমদাদুল হক সুলতান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশনের সভাপতি শাহিদুর রহমান শাহি প্রমুখ।

Manual3 Ad Code

মানববন্ধন কমসূচিতে বক্তারা বলেন, ঘোড়াহাট ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। বৈশি^ক মহামারি করোনাকালে সরকারের মাঠ প্রশাসনের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!