উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই: হেলাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই: হেলাল

  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ,নওগাঁ :: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আসন্ন উপ-নির্বাচনে আলহাজ্ব আনোয়ার হোসেন হেলালকে সরকার দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার আত্রাই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আত্রাই উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

এসময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন হেলালকে ফুলেল শুভেচ্ছা জানান।

Manual4 Ad Code

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলালের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য বক্তব্য রাখেন নৌকা মার্কার প্রার্থী মো. আনোয়ার হোসেন হেলাল,রাণীনগর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ রউফ বুলু,সম্পাদক মফিজ উদ্দিন, আত্রাই উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব প্রমূখ।

সভায় আনোয়ার হোসেন হেলাল বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আসন্ন উপ-নির্বাচনে সকলকে এক হয়ে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে। কারণ দল আমার সবকিছু বিচার বিশ্লেষণ করে উন্নয়নের প্রতীক নৌকা দিয়েছে। কিন্তু এই নৌকা শুধু আমার একার নয়, দুই উপজেলার সকলের প্রতীক। তাই অতীতের সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে। প্রয়াত সাংসদ ইসরাফিল আলমের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।

এনএইচএন/জেএইচজে

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!