জুড়ীর শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক মিলাদ ও এসএসসি পরিক্ষাথীদের বিদায় সংবর্ধনা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

জুড়ীর শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক মিলাদ ও এসএসসি পরিক্ষাথীদের বিদায় সংবর্ধনা 

  • সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

Manual2 Ad Code
জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্য বাহি শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরিক্ষাথীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি সোমবার সাড়ে ১২ টায় শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরমে অনুষ্ঠিত বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরিক্ষাথীদের বিদায় সবর্ধনায় কলেজের প্রভাষক মনোয়ার হোসাইন পরিচালনায় ও শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ তাজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়া বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লিয়াকত আলী, শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষা অনুরাগী সদস্য রাজ কুমার বারই, অভিভাবক সদস্য জিল্লুর রহমান, শিলুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো:আবুল কাশেম, মোঃ চান্দ আলী মছু, ইউপি সদস্য মোঃ  মছব্বির আলী, সাংবাদিক আল আমিন আহমদ।
কলেজের প্রভাষক আব্দুর নূর, মো: কামরুল ইসলাম, ইংরেজি শিক্ষক সামিউল ইসলাম নিয়ন, সিনিয়র শিক্ষিকা শিবানী দে, মৌলানা মিসবাহ উদ্দিন, হেমন্ত কুমার বারই, মোঃ আব্দুল মতিন লেবু প্রমুখ।
বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা শেষে বার্ষিক মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা লিয়াকত আলী। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!