ফুলবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ফুলবাড়ীতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

  • মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

Manual4 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৩-২৪ রবি/২০২৩-২০২৪ মৌসূমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে বোরো ধানের হাইব্রিড জাতের সমলয় চাষবাদের নিমিত্তে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দ্বারা ধানের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর ব্লকে জমিতে ধানের চারা রোপণের উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।
উদ্বোধনের আগে খলিলুর রহমানের  সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন , সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার সংগীতা সরকার, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান, উপসহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা  রতন চন্দ্র রায়, উপজেলা  প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হোসেন লিটু প্রমূখ। আলোচনা সভায় এলাকার শতাধিক কৃষক -কৃষাণী ও গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, ধানের আবাদে খরচ বাড়ার কারণে কৃষকেরা লাভবান হতে পারছেন না। শ্রমিক সংকট, মজুরি বেশি ও অতিরিক্ত খরচের কারণে ধান চাষবাদে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলছেন সেজন্য কৃষিবান্ধব সরকার স্মার্ট কৃষি বাস্তবায়নে কৃষি সেক্টর যান্ত্রিকীকরণের উদ্যেগ নিয়েছেন।
সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের ধানের চারা রোপণের জন্য রাইস ট্রান্সপ্লান্টরের মাধ্যমে ধানের চারা রোপণ ও ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার মেশিনসহ কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছেন।
তিনি আরো বলেন, একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন প্রতিদিন ২০ থেকে ২৫ বিঘা পর্যন্ত জমিতে ধান রোপন করতে পারে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে ধান রোপণের ফলে কৃষকদের খরচ অনেকটাই কমে আসবে।
কৃষদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিস রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণে কৃষকদের সহায়তা ও পরামর্শ দিচ্ছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!