তারেক রহমান ও এম নাসের রহমানের বৈঠক : যা নিয়ে আলোচনা হলো – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

তারেক রহমান ও এম নাসের রহমানের বৈঠক : যা নিয়ে আলোচনা হলো

  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫

Manual8 Ad Code

 রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক পরিকল্পনা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার ::

Manual4 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। শুক্রবার (১৮ জুলাই ) সন্ধ্যায় লন্ডনে অনুষ্ঠিত এই বৈঠক প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট স্থায়ী হয়।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির কূটনৈতিক ভূমিকা নিয়ে গভীর আলোচনা হয়। এ সময় এম নাসের রহমান মৌলভীবাজার জেলা বিএনপির অগ্রগতি, মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

Manual6 Ad Code

তিনি বলেন—“তৃণমূলে নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরেছে, জনগণের প্রত্যাশাও দিনদিন স্পষ্ট হচ্ছে।” তারেক রহমান দলীয় এই জ্যেষ্ঠ নেতাকে তৃণমূলকে আরও সংগঠিত ও গতিশীল করার নির্দেশনা দেন। একই সঙ্গে প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের সমন্বয়ে আন্তর্জাতিক পরিসরে বিএনপির উপস্থিতি ও কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের কৌশল, সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিয়েও গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। অনেকে এই সাক্ষাৎকে বিএনপির নেতৃত্ব ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ও ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!