নিটারে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচে এফসি টেরাবাইটের জয়, রানার্সআপ বাগ ক্রুলার্স – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

নিটারে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচে এফসি টেরাবাইটের জয়, রানার্সআপ বাগ ক্রুলার্স

  • সোমবার, ২১ জুলাই, ২০২৫

Manual5 Ad Code

নিটার প্রতিবেদনঃ

Manual3 Ad Code

ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর সেন্ট্রাল ফিল্ডে আজ ২০ জুলাই (২০২৫) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত “বাইনারি ফুটবল লিগ” এর জমকালো ফাইনাল ম্যাচ। এটি ছিল এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর।

উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল—“এফসি টেরাবাইট”“বাগ ক্রুলার্স”। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দশম ব্যাচের কাউসার আহমেদের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয়ী হয়ে এবারের শিরোপা নিজেদের করে নেয় “এফসি টেরাবাইট”, আর রানারআপ হয় “বাগ ক্রুলার্স”।

উক্ত ম্যাচে উপস্থিত ছিলেন নিটারের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুয়াজ রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আনিসুর রহমান ও মুহাম্মদ সাইদুজ্জামান, লেকচারার উৎপল কান্তি দাস এবং তানভীর আহমেদসহ আরও কয়েকজন সম্মানিত শিক্ষক।

Manual2 Ad Code

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করতে মাঠের গ্যালারিতে উপস্থিত ছিলেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে বন্ধন, আনন্দ ও খেলাধুলার চর্চা বাড়াতেই এই আয়োজন। সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে পেরে তারা আনন্দিত।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!