রাতের আঁধারে কমিটি বিলুপ্ত-বড়লেখায় জেলা ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

রাতের আঁধারে কমিটি বিলুপ্ত-বড়লেখায় জেলা ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

  • শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

সাংগঠনিক নিয়ম বর্হিভুত ও অগণতান্ত্রিকভাবে রাতের আঁধারে বিজ্ঞপ্তি দিয়ে বড়লেখা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্তির প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় বড়লেখা পৌরশহরে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের নেতৃত্বে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী আমীন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ময়নুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ, বড়লেখা পৌর ছাত্রলীগের সভাপতি আলী আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, সাংগঠনিকভাবে বড়লেখায় ছাত্রলীগ খুবই সুসংগঠিত। এখানে সব সময় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়। তবে হঠাৎ করে কোন কারণ ছাড়াই কালো টাকার বিনিময়ে ‘রাতের আঁধারে’ বিজ্ঞপ্তি দিয়ে জেলা ছাত্রলীগ বড়লেখা উপজেলা, পৌর, সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে। যে জেলা ছাত্রলীগ অযৌক্তিকভাবে কমিটি বিলুপ্ত করেছে সেই মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটিই মেয়াদোত্তীর্ণ। মূলত একটি কু-চক্রী মহলের ইন্দনে জেলা ছাত্রলীগ সুসংগঠিত বড়লেখা ছাত্রলীগকে অযৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে বিলুপ্ত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি সুসংগঠিত বড়লেখার ছাত্রলীগকে আরও সুসংগঠিত করতে সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের কাছে আমরা দাবি জানাই।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী আমীন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বড়লেখা উপজেলা, পৌর, সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০ ফেব্রæয়ারির মধ্যে জেলা ছাত্রলীগ বরাবরে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়।

Manual6 Ad Code

এ ব্যাপারে মৌলভীবাজার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, আমরা গঠনতন্ত্র অনুযায়ী কমিটি বিলুপ্ত করে পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত আহ্বান করেছি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews