জুড়ীতে শিশুমৃত্যুর অভিযোগে হাসপাতালে হামলা : ডাক্তারসহ আহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

জুড়ীতে শিশুমৃত্যুর অভিযোগে হাসপাতালে হামলা : ডাক্তারসহ আহত ৩

  • মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

জুড়ী প্রতিনিধি ::  জুড়ীতে শিশু মৃত্যুর জন্য ডাক্তারকে দায়ী করে হাসপাতালে এসে ডাক্তারের ওপর হামলা করেছে শিশুর আত্মীয় স্বজনেরা।

জানা যায়, উপজেলার ফুলতলা রোডে কিছুদিন পূর্বে যাত্রা শুরু করা এক্সপার্ট হাসপাতালে গত ১৬ ফেব্রুয়ারি জাঙ্গিরাই গ্রামের রাজিব হোসেনের গর্ভবতী স্ত্রীকে ভর্তি করার পর অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হয়। চারদিন চিকিৎসাধীন থাকার পর গত ২০ ফেব্রুয়ারি নবজাতক শিশুসহ মাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পর শিশু পুনরায় অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন অন্যত্র চিকিৎসকের শরণাপন্ন হন। সেখানের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করার পর রোববার সেখানে শিশুটি মারা যায়।

Manual8 Ad Code

এ নিয়ে শিশুর পরিবার এক্সপার্ট হাসপাতালের চেয়ারম্যান ও বাচ্চার চিকিৎসক খালেদ সাইফুল্লাহকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সোমবার বিকাল ৫টার দিকে শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে রাত ৭টার দিকে শিশুর আত্মীয় স্বজনরা হাসপাতালে এসে চিকিৎসককে মারধর করেন।

Manual8 Ad Code

এ সময় চিকিৎসককে উদ্ধার করতে গিয়ে হাসপাতালের পরিচালক বদরুল ইসলাম ও ম্যানেজার রফিকুল ইসলাম আহত হন।

শিশুর চাচা ইমন বলেন, বাচ্চা উসমানের জন্মের পর থেকে অনবরত ক্রন্দন করত, আমরা ডাক্তারকে জানালে তিনি চিকিৎসা না করে উত্তর দেন, বাচ্চাটি গল্প করছে। যখন থেকেই বাচ্চার অক্সিজেন স্বল্পতা ছিল। এ কথা চিকিৎসক খালেদ সাইফুল্লাহ আমাদেরকে বলেননি। বাড়িতে নিয়ে যাওয়ার পর তার সমস্যা বেশি হওয়ার কারণে অন্য চিকিৎসক এ কথা আমাদের বললে আমরা ঢাকায় নেওয়ার পর সে মারা যায়। এ জন্য আমরা ডাক্তারকে দায়ী করলে হাসপাতালের অপর পরিচালকরা এসে বিষয়টি আমাদের কাছে ক্ষমা চেয়ে সমাধান করে নেন। কিন্তু চিকিৎসক আমাদের এক আত্মীয়কে বিদেশে ফোন দিয়ে হুমকি দিয়েছেন।

Manual8 Ad Code

হাসপাতালের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বলেন, শিশুর মৃত্যুর ঘটনাটি পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে সমাধান হয়েছে, তারপরও তারা জানাজা শেষ করে এসে হাসপাতালে ডাক্তারের ওপর হামলা করেছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!