আস-সুন্নাহ্ ফাউন্ডেনের ভ্যান ও নগদ অর্থ প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

আস-সুন্নাহ্ ফাউন্ডেনের ভ্যান ও নগদ অর্থ প্রদান

  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
ঢাকা :: আস-সুন্নাহ ফাউন্ডেনের পক্ষ থেকে ভ্যান প্রদান করছেন অতিথিরা। ছবি :: এইবেলা

Manual1 Ad Code

মুহাম্মাদ আবদুল কাহহার, ঢাকা ::

Manual7 Ad Code

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে অনেক স্বল্প পুঁজির মানুষ নিঃস্ব হয়ে গেছেন। তাদের মধ্য থেকে ৫০ জন ভাসমান ব্যবসায়ী ও দিনমজুরকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ১টি ভ্যান ও নগদ ৫০০০/- টাকা করে পুঁজি বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। গত ১০ সেপ্টেম্বর বিকাল ৪:০০ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের একটি বিদ্যালয়ে এ ভ্যান গাড়ী বিতরণ করা হয়৷

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ভ্যান গ্রহীতাদের প্রশিক্ষণ দিয়েছেন সরোবরের চীফ মার্কেটিং অফিসার শরীফ আবু হায়ত অপু। এ সময়ে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলোচক শায়খ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ ও বিশিষ্ট টিভি উপস্থাপক শায়খ মুহাম্মাদ মাহমুদুল হাসান প্রমুখ।

Manual8 Ad Code

ভ্যান গাড়ীর সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য ভ্যান গ্রহীতার পক্ষে সংশ্লিষ্ট মহল্লার মসজিদের ইমাম ও একজন দায়িত্বশীল জামিনদার হবেন মর্মে শর্ত আরোপ করা হয়েছে। ১বছর পর্যন্ত কোন আবেদনকারী ভ্যান বিক্রয় বা হস্তান্তর করতে পারবেন না।

এভাবে আরো কিছু লিখিত শর্তে ভ্যান ও নগদ পুঁজি বিতরণ করা হয়েছে। এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশন ৪ হাজার করোনাগ্রস্ত পরিবারকে ১ মাসের খাদ্যদ্রব্য ও ১-৫হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ সহায়তা এবং লকডাউনের সময় বেকার হয়ে যাওয়া ৭০০ উবার রাইডারকে ১০০০ টাকা করে প্রদান করেছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!