শ্রীমঙ্গলের সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলের সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা

  • শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

Manual1 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি:: বহুদলীয় প্লাটফর্ম পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) সন্ধা ৬ টায় শ্রীমঙ্গলস্থ গ্র্যান্ড তাজ এন্ড পার্টি সেন্টারে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইউকেএইড এর সহযোগীতায় অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)শ্রীমঙ্গল এর প্রধান উপদেষ্ঠা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি প্রবীন সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে ও স্থানীয় কোÑঅডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় কো অডিনেটর সৈয়দ নজরুল ইসলাম ও সিলেট বিভাগীয় কো-অডিনেটর আকলিমা চৌধুরী।

Manual3 Ad Code

অনুষ্ঠানের বক্তব্য রাখেন সংগঠনের স্থানীয় উপদেষ্ঠা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বিএনপি সহ সভাপতি জেলা পরিষদ সদস্য হেলেনা চৌধুরী, উপদেষ্ঠা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সহসভাপতি মো: শামীম আহমেদ, এ্যাম্বসেডর প্যানেল মেয়র মীর এম এ সালাম, সদস্য ও উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক মো: বেলায়েত হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মো: তহিরুল ইসলাম মিলন, এ্যাম্বসেডর ও পৌর আ,লীগের সাধারণ সম্পাদক জহির আহম্মদ শামীম, এ্যাম্বাসেডর শিক্ষক কাজী আছমা, উপজেলা জাসদ সভাপতি, উপজেলা ও এ্যাম্বাসেডর হাজী এলেমান কবীর ও সদস্য মো: আনহারুল ইসলাম।

Manual3 Ad Code

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য উপজেলা কুষক দলের সভাপতি মকসুদুর রহমান,শিক্ষক রিনা মজুমদার, জাফরিন নাহার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টে সাংবাদিক নূর মোহাম্মদ সাগর, কাউন্সিলর মো: আলকাছ মিয়া, কাউন্সিলর মো: ছালিক চৌধুরী প্রমুখ।

সভায় উপস্থিত সর্বদলীয় নেতৃবৃন্দ বলেন মাঠে দল ও রাজনৈতি তার নিজ নিজ নীতিতে চলবে, কিন্তু দিন শেষে আমরা একে অপরে ভাই ভাতিজা এবং প্রতিবেশী। তাই শ্রীমঙ্গল উপজেলা কে সর্বধরণের সহিংসার বিরুদ্ধে উঠে ঐক্যবদ্ধ ভাবে শস্তি- সম্প্রীতি শহর ও উপজেলা গঠনের প্রত্যয়ন করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!