বড়লেখায় ছাত্রদলের ৩ ইউনিটের আহবায়ক কমিটির অনুমোদন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

বড়লেখায় ছাত্রদলের ৩ ইউনিটের আহবায়ক কমিটির অনুমোদন

  • রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। শনিবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ৩ স্তরের কমিটি অনুমোদন দেয়ার তথ্য নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

দলীয় সুত্রে জানা গেছে, ফয়সল আহমদকে আহবায়ক, তারেকুল ইসলাম তারেক, নুরুল ইসলাম সুজন, আবেদ আহমদ আবিদ, সাদিকুর রহমান সাদিক, জুনেদ আহমদ শিমুল, খায়রুল ইসলাম সবুজ, সিরাজুল ইসলাম রিপনকে যুগ্ম আহবায়ক এবং আরিফুল ইসলামকে সদস্য সচিব করে গঠিত ২১ সদস্যের উপজেলা ছাত্র দলের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে ফাহিম শাহরিয়ারকে আহবায়ক, রাসেল আহমদ, এমদাদুল হক সজিব, আব্দুস সামাদ উজ্জল, আবু বক্কর সিদ্দিক নাহিদ, রাবু আহমদকে যুগ্ম আহবায়ক ও তানভির আনজুম শুভকে সদস্য সচিব করে ১৯ সদস্যের পৌরসভা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

Manual4 Ad Code

অপরদিকে জাফর আহমদকে আহবায়ক, অলিউর রহমান জাবের, আমিনুল ইসলাম সাকিল, মাহিন আহমদ তরফদার, শাকিল শাহরিয়ারকে যুগ্ম আহমাদ ও মনসুর আহমদ প্রিন্সকে সদস্য সচিব করে গঠিত ২০ সদস্যের সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান জানান, আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য প্রতিটি ইউনিটের আহবায়ক কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!