বড়লেখায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু : সোনাই নদী থেকে লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু : সোনাই নদী থেকে লাশ উদ্ধার

  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পানিসাওয়া গ্রামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে বাড়ির পাশ দিয়ে প্রবাহিত সোনাই নদীতে ভাসমান লাশ দেখে স্বামীর বাড়ির লোকজন পুলিশে খবর দেন। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত স্বপ্না দাস পানিসাওয়া গ্রামের অসীম দাসের স্ত্রী। শ্বশুড় বাড়ির লোকজনের দাবি স্বপ্না সাতার জানত না। এর জন্যই নদীতে ডুবে সে মারা গেছে। তবে পিতৃপক্ষ ও প্রতিবেশিরা বলছেন এই মৃত্যু রহস্যজনক।

Manual6 Ad Code

নিহত গৃহবধুর শ্বশুড় নিরঞ্জন দাস জানান, তার পুত্রবধু স্বপ্না দাস (২৬) মঙ্গলবার সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে বাড়ির উঠানের নলকুপে থালা-বাসন ধৌত করে। এর আগে স্বপ্নার স্বামী অর্থাৎ আমার ছেলে অসীম দাস কাজে বেরিয়ে পড়ে। থালা-বাসন পরিস্কারের পর পুত্রবধু স্বপ্না তার এক বছরের শিশু কন্যার জামা-কাপড় পরিস্কার করতে সোনাই নদীর ¯œানঘাটে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় খোঁজ নিতে গিয়ে নদীতে তার ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেন। শ্বশুড়ের দাবি স্বপ্না দাস সাতার না জানায় নদীর পানিতে ডুবে মারা গেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রতিবেশি জানান, শুষ্ক মৌসুমে সোনাই নদীতে ডুবে মারা যাওয়ার মতো পানি নেই। তাছাড়া স্বপ্নার বাবার বাড়ির এলাকা খাগটেকার লোকজনকে বছরে ৪-৫ মাস নৌকায় চলাচল করতে হয়। ওই এলাকার কোনো মেয়ে সাতার জানবে না তা বিশ্বাসযোগ্য নয়। এই মৃত্যু রহস্যজনক।

Manual7 Ad Code

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, পুলিশ নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে মঙ্গলবার দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তখন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!