শ্রীমঙ্গলে মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলে মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • রবিবার, ২৪ মার্চ, ২০২৪

Manual5 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমেরিকায় বসবাসরত প্রবাসীদের সংগঠন মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকার শ্রীমঙ্গল এস,আর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

ইফতার মাহফিলে আমেরিকায় বসবাসরত প্রবাসীদের সংগঠন মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র নেতৃবৃন্দসহ প্রবাসীদের কল্যাণে দোয়া পরিচালনা করেন শ্রীমঙ্গল জামে মসজিদের প্রধান খতিব ও ইমাম হাফেজ মাওলানা আব্দুল কদ্দুস নিজামী।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন দেশীয় প্রতিনিধি তরুণ ব্যবসায়ী ইকরামুল ইসলাম ইমন, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, মাদারাসা প্রধান শিক্ষক ও পরিচালক হাফেজ আতিকুর রহমান, সহকারি শিক্ষক হাফেজ হাবিবুর রহমান আফজল ও হাফেজ আব্দুল খালেক চৌধুরীসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

আমেরিকায় বসবাসরত প্রবাসীদের সংগঠন মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র সভাপতি মোহাম্মদ মহসিন সেলিম ও সাধারণ সম্পাদক মুজিবুর ইসলাম তরফদার রাহাত এর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে জেলার ৭ টি উপজেলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!