কমলগঞ্জে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময়

  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক মিশন শমশেরগর এর আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ মডেল রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলার ফিল্ড অফিসার ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ইফা কমলগঞ্জ এর অফিস সহকারী আবু খয়েরের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন শমশেরনগর এর পোগ্রাম অফিসার মো. মুমিনুল হক। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বলরামপুর টাইটেল মাদ্রাসার মুহাদ্দীস আয়াজ আহমদ, বলরামপুর নোয়াগাঁও মাদ্রাসার মুহাদ্দিস দেলোয়ার হোসেন, কমলগঞ্জ ইমাম সমিতির সভাপতি মোবাশ্বির আলী, উসমানগড় মসজিদের খতিব লুৎফুর রহমান, কামুদপুর মসজিদের খতিব আবুল খয়ের প্রমুখ।

Manual2 Ad Code

আলোচকরা বলেন, ইসলামের দৃষ্টিতে যাদের উপর যাকাত ফরজ তাদের যাকাত প্রদানে আরো সচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের অনেকেই নানাভাবে অর্থ ব্যয় করে থাকেন, তবে নিজেদের খামখেয়ালিপনায় অনেক সময় যাকাত প্রদান করেন না কিংবা যাকাতের গুরুত্ব বুঝতে সক্ষম হচ্ছেন না। যথাযথভাবে যাকাত প্রদান করা হলে গরিব অসহায় লোকদের অভাব অনটন থাকতো না। তাই যাকাত প্রদানে মসজিদ ইমামদের ভূমিকা পালন করতে হবে।

Manual2 Ad Code

যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিবসহ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!