মাধবকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের বারুণী স্নানে পূণ্যার্থীর ঢল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

মাধবকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের বারুণী স্নানে পূণ্যার্থীর ঢল

  • শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

মাধবকুণ্ড জলপ্রপাতে শনিবার সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বারুণী স্নান (পূণ্যস্নান) ও বারুণী মেলায় পূণ্যার্থীদের ঢল নামে। প্রতি বাংলা বছরের মধুকৃষ্ণা ত্রয়োদশ তীথিতে এই বারুণী স্নান ও বারুণী মেলা অনুষ্ঠিত হয়। ভোর থেকে সন্ধ্যা অবধি কুণ্ডের পানিতে পূণ্যস্নান করেন দূরদূরান্ত থেকে আগত সনাতন ধর্মের নারী, পুরুষ ও শিশুরা। মাধবকুন্ড উন্নয়ন পরিচালনা কমিটি ও বনবিভাগের দাবি অনুকুল আবহাওয়া ও দেশের স্থিতিশীল পরিস্থিতির কারণে বিগত পাঁচ বছরের মধ্যে এবার রেকর্ড সংখ্যক (অন্তত অর্ধলক্ষ) পূর্ণার্থী মাধবকুণ্ডে বারুণী স্নানে অংশ নিয়েছেন।

শোঁ শোঁ শব্দে পাথুরের চূড়া থেকে ২০০ ফুট নিচে জলধারা গড়িয়ে পড়ছে। পর্যটক ও পূণ্যার্থীরা চন্দ্রাকৃতির মতো প্রকৃতির নয়নাবিরাম দৃশ্য উপভোগ করে হৈ-হুলোড়ে মেতে উঠে কুণ্ডের পানিতে নেমে পূণ্যস্নান করছেন। বেলা বাড়ার সাথে জলপ্রপাতের নিচের তিল ধারণের জায়গাটুকুও যেন পূণ্যার্থীদের পদভাবে ভরে উঠে। মাধবকুণ্ডের হাজার হাজার পূণ্যার্থী ও পর্যটকের আগমন ঘটলেও পর্যটন পুলিশ, বন বিভাগ ও থানা প্রশাসনের যৌথ তৎপরতায় মাধবকুণ্ডে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Manual7 Ad Code

সরেজমিনে দেখা গেছে, বারুণী স্নান ও বারণী মেলা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা মাধবকুন্ডে ভিড় করেছেন। সাথে পর্যটকদের হুই হুল্লোড়ে অন্যরকম এক পরিবেশ বিরাজ করছে। বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত কার, আটোরিকশা, সিএনজি এমনকি ট্রাক-পিক আপে করেও পূণ্যার্থী ও পর্যটকরা এসেছেন। অনেকেই কুণ্ডের পানিতে স্নান শেষে সেখান থেকে কিছু পানি সাথে করে নিয়ে যাচ্ছেন রোগ মুক্তির আশায়। আগতরা স্নান শেষে মাধবেশ্বর মন্দিরে নিজের মনবাসনা পূরণে পূজা দিয়ে যান। বারুনী স্নান উপলক্ষে জলপ্রপাত এলাকায় বসে বারুনী মেলা। মেলায় দেশীও তৈরির জিনিস পত্রের সমারোহে জমঝমাট হয়ে উঠে।

Manual4 Ad Code

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, মাধবকুণ্ডে বারুনী স্নান উপলক্ষে পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় পূণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সার্বক্ষণিক নজরদারীর কারণে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমূখর পরিবেশে আগতরা পূণ্যস্নান ও মেলায় অংশগ্রহণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!